new Tamil movie
মুম্বই: গত ২৭ জানুয়ারি পঞ্চান্নয় পা দিয়েছেন বলিউড অভিনেতা ববি দেওল।
জন্মদিনে ভক্তদের শুভেচ্ছাবার্তা যেন উপচে পড়েছে। এর পাশাপাশি তাঁর আসন্ন ছবি ‘কাঙ্গুভা’-র নির্মাতারাও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তা-ও এক অনন্য কায়দায়! আসলে বড় বাজেটের ওই ছবির এক বিশেষ পোস্টার প্রকাশ করে ববিকে অভিনন্দন জানিয়েছে তারা। এতে শুধু অভিনেতাই নন, চমকে গিয়েছেন তাঁর ভক্তকুলও। এমনকী ওই ছবিতে ববির চরিত্রটি নিয়েও বেশ কৌতূহল প্রদর্শন করেছেন তাঁরা।

Comments
Post a Comment